প্রকাশিত: Thu, Feb 2, 2023 1:29 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:04 PM

ভোটের আগে ভাত জরুরি, ভাত হয়ে গেলে শিক্ষা জরুরি, শিক্ষা সমাপ্ত হলে গণতন্ত্র জরুরি

অনির্বাণ আরিফ : প্রথম বিশ্বে মানুষ বিশেষত শিক্ষিত, সচেতন এবং তাদের আমজনতার চিন্তাবোধও উন্নত, সেজন্য সেখানে গণতন্ত্রই উত্তম শাসনপদ্ধতি। কেবল তাই নয়, ফরাসী বিপ্লবের মূল লক্ষ্যই ছিলো জনগণের শাসন প্রতিষ্ঠা করা, কারণ সেখানে এর পূর্বে যাজক সম্প্রদায় এবং স্বৈরাচারী রাজা গণমানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিলো। 

তৃতীয় বিশ্বের  মানুষ বিশেষত অশিক্ষিত, অসচেতন এবং তাদের আমজনতার চিন্তাবোধ ততো উঁচু নয়, সেজন্য সেখানে গণতন্ত্র ই উত্তম শাসনপদ্ধতি নয়। কেবল তাই নয়, তৃতীয় বিশ্বে এমন কোনো পরিস্থিতিতে, এমন কোনো বিপ্লবের দরকার হয় নাই, যার জন্য গণতন্ত্র জরুরি হয়ে পড়েছে, বলা চলে এখানে গণতন্ত্রের চাইতে একদলীয় শাসন (চীন) কিংবা রাজতান্ত্রিক শাসন (সৌদি আরব) বেশি উপযোগী হয়েছে। 

গণতান্ত্রিকরা হয়তো আমার সমালোচনা করবেন, আমাকে ফ্যাসিস্ট বানিয়ে দেবেন, কিন্তু আমার উপরে উল্লেখিত অবজারভেশনে ভুল প্রমাণ করতে পারবেন না। ভোটের আগে ভাত জরুরি, ভাত হয়ে গেলে শিক্ষা জরুরি, শিক্ষা সমাপ্ত হলে গণতন্ত্র জরুরি। প্রথম বিশ্বে ভাত আছে, শিক্ষা আছে তাই তাদের জন্য গণতন্ত্র জরুরি, কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বে গণতন্ত্র তেমন জরুরি নয়, বরং গণতন্ত্রের নামে তৃতীয় বিশ্বে সংঘাত-ভ্রাতৃঘাতী যুদ্ধ এবং জাতীয় সংহতি বিনষ্ট হয়।